News Flash

  • Home
  • বিদেশ
  • আলাস্কায় বিধ্বস্ত দুই অ্যাপাচি হেলিকপ্টার, ৩ মার্কিন সেনা নিহত
Image

আলাস্কায় বিধ্বস্ত দুই অ্যাপাচি হেলিকপ্টার, ৩ মার্কিন সেনা নিহত

আলাস্কা, ২৮ এপ্রিল (হি. স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সংঘর্ষের পর দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে ফেরার সময় এই দুর্ঘটনায় তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরেকজন। আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার বলেন, বিধ্বস্ত হওয়ার সময় দুই অ্যাপাচি হেলিকপ্টারেই দু’জন করে সেনা ছিলেন।

এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আধুনিক প্রযুক্তির অ্যাপাচি হেলিকপ্টার দুটি কেন বিধ্বস্ত হলো, তার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। চলতি বছরে আলাস্কায় এ নিয়ে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো।-

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top