News Flash

  • Home
  • বিদেশ
  • লন্ডনে শিশু অপহরণের দায়ে জড়ালেন জিতু-শ্রাবন্তী !
Image

লন্ডনে শিশু অপহরণের দায়ে জড়ালেন জিতু-শ্রাবন্তী !

কলকাতা,২৮ এপ্রিল (হি.স.): অভিনয় ছেড়ে এবার অপহরণের কাজে নিয়োজিত হলেন টলিপাড়ার দুই তারকা জিতু-শ্রাবন্তী ! লন্ডনে শিশু অপহরণের দায়ে জড়ালেন দুই তারকা !খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে তারকা জুটির নতুন ছবি “বাবুসোনা”–র। এই ছবিতেই শিশু অপহরণের দায়ে জড়াবেন দুই তারকা ।

এই প্রথমবার অ্যাকশন কমেডি মুভিতে জুটি বাঁধছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । পুরোপুরিভাবে অ্যাকশন কমেডি সিনেমা “বাবুসোনা”। ছবির পরিচালনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ । প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে “এসকে মুভিস” এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি “বাবুসোনা”।
ছবির প্রধান চরিত্র বাবু নামের একজন কিডন্যাপার । আর সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল । ছবির গল্প অনুযায়ী সে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামা চাপা দেওয়ার লক্ষ্যে । অন্যদিকে সোনা নামের একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী । সে পেশায় চোর, কিন্তু নিজের পরিচয় দেন একজন পুলিশ হিসাবে । ছবির গল্প যত এগোতে থাকে এই দুটি মানুষের জীবনে মোড় নিতে থাকে আলাদা ক্লাইম্যাক্স । একটা সময় লন্ডন শহরে একটি শিশু অপহরন ঘটনায় জড়িয়ে পরে দুজনে । এরপর দুজনার মন দেওয়া নেওয়া, আর জীবনের খেলা । ছবিতে আরও কিছু গুরুত্বপূর্ন চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য ।

ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে । দুই মোড়কে ছবিতে দেখা যাবে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরকে । আগামী মাসেই লন্ডন জুড়ে ছবির শ্যুটিং শুরু হবে । এই প্রথমবার এই ছবির হাত ধরেই জুটি বাঁধছেন শ্রাবন্তী,জিতু কমল ।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top