News Flash

  • Home
  • দিনের খবর
  • একদিনে রাজ্যের করোনা সংক্রমণ আক্রান্ত আড়াইশোর বেশি
Image

একদিনে রাজ্যের করোনা সংক্রমণ আক্রান্ত আড়াইশোর বেশি


কলকাতা, ২৭ এপ্রিল(হি.স.) : ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রাজ্যে ক্রমশই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৩। মৃত্যু হয়েছে একজনের। পজিটিভিটি রেট ১৪.০৪ শতাংশ।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের অ্য়াকটিভ কোভিড রোগীর সংখ্যা ১৯০২। এর মধ্যে ৮২ জন ভরতি হাসপাতালে। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। এই মরশুমে এর আগে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। কোমর্বিডিটির কারণেই করোনা পজিটিভ হওয়ার পর তাঁদের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ভিড় এড়ানো, ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন। সপ্তাহের মাঝে দেখা গেল, সত্য়িই করোনা সংক্রমণ বেড়েছে অনেকটা। কলকাতা হাই কোর্টে ইতিমধ্যেই জারি হয়েছে কোভিড বিধি। মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার ফিরেছে।

Releated Posts

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top