News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে শিব মন্দিরে প্রাণামী বাক্স ভেঙ্গে চরি
Image

কৈলাসহরে শিব মন্দিরে প্রাণামী বাক্স ভেঙ্গে চরি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷  কৈলাসহরের প্রায় দুইশো বছরের পুরোনো উত্তর কাচারঘাট-স্থিত পুরাতন কালিবাড়ির শিব মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙ্গে গতকাল গভীর রাতে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল৷ আজ সকালে পুরোহিত পূজা করতে এলে উনার চোখে পড়ে৷ পুরোহিত শিব মন্দিরের প্রণামী বাক্স ভাঙ্গা দেখে এলাকাবাসীদের ডাক দেন এবং পরবর্তী সময়ে এলাকাবাসীরা উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় জানালে কৈলাসহর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে৷ এক সাক্ষাৎকারে কৈলাশহর পুরপরিষদের অধীনে কাচরঘাট ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাশহর থানায় উক্ত বিষয় নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হবে৷ তবে এইভাবে মন্দির থেকে টাকা চুরি করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৈলাশহরে

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top