নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ কৈলাসহরের প্রায় দুইশো বছরের পুরোনো উত্তর কাচারঘাট-স্থিত পুরাতন কালিবাড়ির শিব মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙ্গে গতকাল গভীর রাতে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল৷ আজ সকালে পুরোহিত পূজা করতে এলে উনার চোখে পড়ে৷ পুরোহিত শিব মন্দিরের প্রণামী বাক্স ভাঙ্গা দেখে এলাকাবাসীদের ডাক দেন এবং পরবর্তী সময়ে এলাকাবাসীরা উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় জানালে কৈলাসহর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে৷ এক সাক্ষাৎকারে কৈলাশহর পুরপরিষদের অধীনে কাচরঘাট ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাশহর থানায় উক্ত বিষয় নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হবে৷ তবে এইভাবে মন্দির থেকে টাকা চুরি করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৈলাশহরে

কৈলাসহরে শিব মন্দিরে প্রাণামী বাক্স ভেঙ্গে চরি
Releated Posts
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…


















