News Flash

  • Home
  • বিদেশ
  • রুশ হামলার পর জেলেনস্কির সঙ্গে প্রথম ফোনালাপ শির
Image

রুশ হামলার পর জেলেনস্কির সঙ্গে প্রথম ফোনালাপ শির

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.) : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা হয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বুধবার এ দুই নেতা টেলিফোনে কথা বলেছেন। চিনা ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চিনা একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, চিনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চিনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত মাসে রাশিয়া সফর করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখন শি ও জেলেনস্কি উভয়েই বলেছিলেন— মস্কো সফরের পর তারা পরস্পরের সঙ্গে কথা বলবেন।

এদিকে চিনের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করাই বেইজিংয়ের মূল লক্ষ্য। এর জন্য ইউক্রেনে একজন বিশেষ প্রতিনিধি পাঠানো হবে, যিনি এর আগে রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন।

চিনের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা চিনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে তিনি ইউক্রেনের নিন্দা করে বলেছেন, কিয়েভ সব সময় যুক্তিসংগত উদ্যোগগুলোকে প্রত্যাখ্যান করে এসেছে।

আমেরিকাও দুই নেতার ফোনালাপকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউস বলেছে, চিনের উদ্যোগের ফলে রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির দিকে যাবে কিনা, তা হয়তো আমরা শিগগিরই জানতে পারব।

আমেরিকার জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, চিন একটি ভালো উদ্যোগ নিয়েছে। এটি শেষ পর্যন্ত যুদ্ধকে একটি শান্তি প্রস্তাবের দিকে নিয়ে যাবে কিনা, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top