News Flash

  • Home
  • প্রধান খবর
  • মায়ের কোলে বাড়ি ফিরল উত্তরবঙ্গের চুরি যাওয়া একরত্তি
Image

মায়ের কোলে বাড়ি ফিরল উত্তরবঙ্গের চুরি যাওয়া একরত্তি

শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : মায়ের কোলে এবার বাড়ির পথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক । বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রথমবার বাড়িতে পা রাখছে ‘লাকি’। স্ত্রী রঞ্জিতা সিং এবং পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন খড়িবাড়ির ভোগভিটার বাসিন্দা নিত্যানন্দ সিং।

প্রসঙ্গত, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসবের পর গত বুধবার অসুস্থ হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জিতা। ছেলেও তাঁর কাছেই ছিল। ভর্তি হওয়ার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার রঞ্জিতার সদ্যজাতো চুরি হয়ে যায়। এই ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। পরে পুলিশের তৎপরতায় চোপড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি শিশু চুরির ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর কয়েক দিনের চিকিৎসায় সুস্থ হয়ে ছুটি পেয়েছেন রঞ্জিতা। ছেলেকে নিয়ে এদিনই সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে বাড়ির পথে রওনা দেন তাঁরা।

এদিন হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক, ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল, প্রসুতি বিভাগের চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত, মেডিকেল পুলিশ ফাঁড়ির ওসি সুদীপ দত্তের উপস্থিতিতে ওই সদ্যজাতোকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top