News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলার সমবায় সমিতিগুলির ভোটার তালিকার খসড়া প্রকাশসংশোধনীর আবেদন ৩০ এপ্রিলের মধ্যে
Image

করিমগঞ্জ জেলার সমবায় সমিতিগুলির ভোটার তালিকার খসড়া প্রকাশসংশোধনীর আবেদন ৩০ এপ্রিলের মধ্যে

করিমগঞ্জ (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ২০০৭ সালের অসম সমবায় আইনের ২৬ (৩) ধারা অনুসারে করিমগঞ্জ জেলার সমবায় সমিতিগুলির ২০২৩-২৪ সালের ভোটার ও সদস্য তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে।
করিমগঞ্জের সমবায় সমিতিগুলির জেলা উপ-পঞ্জিয়ক জানিয়েছেন, প্রকাশিত খসড়া ভোটার ও সদস্য তালিকায় যদি কোনও সদস্যের নাম অথবা অন্যান্য ত্রুটি থাকে তবে তা সংশোধনের জন্য উপযুক্ত প্রমাণ সহ আবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে সম্পাদকের কাছে দাখিল করতে হবে।

আরও জানানো হয়েছে, সমবায় পঞ্জিয়কের নির্দেশে সদস্য তালিকায় সদস্যদের মোবাইল নম্বর, বয়স ইত্যাদি থাকা আবশ্যক। তাই সব সদস্যের বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর ইত্যাদির ফটোকপি ৩০ এপ্রিলের মধ্যে নিজ নিজ সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে ৩০ এপ্রিলের পর কোনও ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। সমবায় আইন এবং পঞ্জিয়কের নির্দেশ অনুসারে আগামী ১০ মে সমিতির চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে।

Releated Posts

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026

অসমের আরও চারটি পণ্যের জিআই স্বীকৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির স্বীকৃতিতে নতুন মাইলফলক

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): অসমের ঐতিহ্যবাহী ও স্বকীয় পণ্যের তালিকায় যুক্ত হল আরও চারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।…

ByByNews Desk Jun 15, 2026

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top