News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া পুলিশ কর্মীর হাতে আক্রান্ত এক ব্যক্তি
Image

বিলোনিয়া পুলিশ কর্মীর হাতে আক্রান্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুলিশ কর্মীর হাতে আক্রান্ত এক ব্যক্তি৷  তার নাম সুবিকানন্দ ত্রিপুরা৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিলোনিয়ার চিত্তামারা পুরান বাজার এলাকায় পারিবারিক বিবাদের জেরে প্রাণঘাতি হামলায় গুরুতর জখম সুবিকানন্দ ত্রিপুরা নামে এক যুবক৷  আক্রমণকারী ধনীরাম ত্রিপুরা পেশায় পুলিশ কর্মী৷ আক্রমণের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী প্রমিলা ত্রিপুরাকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় সুবিকানন্দ ত্রিপুরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রশ্ণ আইনের রক্ষক হয়ে কিভাবে আইনকে নিজের হাতে তুলে নিতে পারে পুলিশ কর্মী ধবনিরাম ত্রিপুরা৷ এ বিষয়ে বিলোনিয়া থানায় অভিযোগ জানানো হয়েছে৷ যদিও সম্পর্কে সুবিকানন্দ ত্রিপুরা এবং ধনীরাম ত্রিপুরা জেঠতুতু এবং খুড়তুতো  ভাই৷  রক্তাক্ত অবস্থায় সুবিকানন্দ ত্রিপুরা এবং তার স্ত্রী প্রমিলা ত্রিপুরা অভিযুক্ত ধনিরাম ত্রিপুরার শাস্তির দাবি জানায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top