News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেআইনীভাবে কৃষি জমি ও পুকুর ভরাটের অভিযোগ তুলল কৃষক সভা
Image

বেআইনীভাবে কৃষি জমি ও পুকুর ভরাটের অভিযোগ তুলল কৃষক সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বুধবার  সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷ এই সাংবাদিক সম্মেলনে নির্বাচনোত্তর বিভিন্ন সন্ত্রাসের চিত্র তুলে ধরেন৷ পাশাপাশি গতকাল অনুষ্ঠিত অল ইন্ডিয়া কৃষক সভার রাজ্য কমিটির বৈঠকে গৃহীত বিভিন্ন দাবি সমূহ রাজ্য সরকারের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন৷ দাবিগুলি হল ,  দুষৃকতিকারীদের দ্বারা যে সকল কৃষকদের ফসল, রাবার, গরু সহ অন্যন্য ক্ষতি হয়েছে, সরকারকে তার ক্ষতিপুরনের জন্য সাহায্য দিতে হবে৷ সারা রাজ্যে বলপূর্বক বেয়াইনীভাবে কৃষি-জমি ও পুকুর ভরাট হয়ে যাচ্ছে৷ ফলে খাদ্য ও মাছের সংকট দেখা দিচ্ছে ,তা অবিলম্বে বন্ধ করতে হবে৷
 সরকারি ভাবে সার ও কীটনাশকের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে৷ এস আর আই পদ্ধতিতে ধান চাষ পুনরায় চালু করতে হবে৷ জলসেচের সমস্ত আধারগুলিকে সচল ও চালু করতে হবে৷গাভি প্রজননের প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে এবং এর জন্য নির্দিষ্ট কর্মীদের কাজে  ব্যবহার করতে হবে৷
নাগিছড়া কৃষি খামারকে পুনরুজ্জীবিত করতে হবে৷ আই সি আর কে এবং ৮টি বিজ্ঞান কেন্দ্রকে সক্রিয় ভাবে গড়ে তুলতে হবে৷ ধান রোপন, ধান ক্ষেত বাছাই, ধান কাটা সহ কৃষির সমস্ত কাজে রেগা ও টুয়েপ চালু করতে হবে৷ রেগা ও টুয়েপে ১০০ দিনের কাজ সকলকে নিয়ে করতে হবে৷ কৃষি দপ্তর ও উদ্যান দপ্তরে প্রয়োজনীয় আধিকারিক ও কর্মী নিয়োগ করতে হবে৷  ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ১২৫ তম সংশোধনী বিলটি অবিলম্বে সংসদে পাস করতে হবে৷ ককবরক ভাষাকে সংবিধানে ৮তম তপশিলে অর্নভুক্ত করতে হবে৷ বন্য পশু হাতি ও বানরের উৎপাত থেকে কৃষকদের ফসল ও জুমের ফসল রক্ষা করতে বন দপ্তরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং সমস্ত জুমিয়া কৃষককে এককালীন সাহায্য করতে হবে৷ ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ এবছর সেচের অভাবে প্রচুর জমি চাষ করা যায়নি, ক্ষতিগ্রস্ত সকল কৃষক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরন দিতে হবে৷ খরা, বন্যা ও প্রাকৃতিক দুযর্োগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী ভাবে সাহায্য করতে হবে৷ধান ক্রয়-কেন্দ্র উপজাতি এলাকা সহ বাড়াতে হবে, ফসল উঠার সাথে ক্রয়ের ব্যবস্থা করতে হবে৷ জুম চাষীদের বীনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিতে হবে৷ পাট্টা প্রাপক কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা চলবে না৷ বিভিন্ন সরকারী প্রকল্প দিয়ে চাষ করার জন্য সাহায্য করতে হবে৷
সর্বভারতীয় কিষাণ সভা ত্রিপুরা রাজ্য কমিটি প্রদত্ত  তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে সাতজন কৃষককে হত্যা করা হয়েছে৷ শারীরিকভাবে লাঞ্ছিত  হয়েছেন ১৪২৭ জন৷  ঘর সম্পূর্ণ পুড়ে গেছে ৮৮টি৷ঘর আংশিক পুড়ে গেছে -৮৬টি৷বাড়ি ভাংচুর  হয়েছে ১৬টি৷ ১০৮টি বাড়িতে হামলা  সংগঠিত হয়েছে৷ লুটপাট হয়েছে ১৫টি৷  বাড়িঘর লুট – ৫৫টি৷ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে – ৯৭টি৷দোকান ভাংচুর – ৩৮০টি৷
দোকান লুট -৪১টি৷ ২১৬টি রাবার বাগানে  অগ্ণি সংযোগ করা হয়েছে৷ ৩১টি  পুকুরে বিষক্রিয়া সংগঠিত হয়েছে৷ সবজি ও অন্যান্য ফসলের ঘটনা৬০৬টি৷  গাড়ি ভাঙচুর – ১১টি৷অটো স্ম্যাশড -৩টি৷ ২১টি৷ গাড়িতে আগুন লাগানো – হয়েছে৷ ৭৫টি অটো সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ বাইক ভাঙা  হয়েছে ১০৪ টি৷ -বাইক পোড়ানো হয়েছে ছয়টি৷  বাইক ছিনতাই  হয়েছে তিনটি৷ 

Releated Posts

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top