News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাঙনরোধে অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
Image

ভাঙনরোধে অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেলেঘাই কপালেশ্বরীর টাকাও ওরা দেয়নি ৷ আমরাই করেছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান ৩০ বছর ধরে পড়ে আছে ৷ আমরা বারবার বলেছি ৷ যারা একশো দিনের টাকা দেয় না, তারা ভগবানগোলা, মালদায় ভাঙনের টাকা দেবে, এটা ভাবলে কী করে ?’’

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘ফরাক্কায় ইন্দো বাংলাদেশ জলচুক্তি অনুযায়ী ৭০০ কোটি টাকার পাওনা আছে, তা দেয়নি এখনও ৷’’ এর পর তিনি বলেন, ‘‘গঙ্গার ভাঙন এভাবে আটকানো যাবে না ৷ গঙ্গার ভাঙন হতেই থাকবে ৷ কারণ, নদী, প্রকৃতি, বন, জঙ্গল, আকাশ, মাটি আমাদের হাতে নেই ৷’’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব, গঙ্গা ভাঙন আটকাতে অন্য কোনও সিস্টেম করতে হবে ৷ গঙ্গার পাড়ে যাঁরা থাকেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷ শুধু জমিটা দেওয়া হবে ৷ তাঁরা ঘরবাড়ি তৈরি করে নেবেন ৷ এর জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তৈরি করা হোক।

Releated Posts

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের শেষ দিনে মকর দ্বারে মুখোমুখি এনডিএ ও বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার সংসদ চত্বরে ফের মুখোমুখি হল এনডিএ এবং বিরোধী দলের…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ডিজিআইএস প্রধান, পর্যালোচনা ডিজিটাল প্রযুক্তির

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ইনফরমেশন সিস্টেমস (ডিজিআইএস)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হর্ষ ছিব্বর বুধবার…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top