News Flash

  • Home
  • দিনের খবর
  • বৈচিত্র্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার দেশ হল ভারত : প্রধানমন্ত্রী
Image

বৈচিত্র্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার দেশ হল ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বৈচিত্র্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার দেশ হল ভারত। সৌরাষ্ট্র- তামিল সঙ্গম অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন, ভারত এমন একটি দেশ যা বৈচিত্র্যকে উদযাপন করে; আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং রীতিনীতি উদযাপন করি। আমাদের দেশ নিজস্ব বিশ্বাস থেকে আধ্যাত্মিকতা থেকে বৈচিত্র্যকে ধারণ করে এবং উদযাপন করে! এমনই আমাদের দেশের সৌন্দর্য।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন আমাদের কাছে ২০৪৭ সালের ভারতের লক্ষ্য রয়েছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে পথে এমন শক্তি থাকবে যারা আমাদের ভেঙে ফেলার চেষ্টা করবে এবং যারা আমাদের বিভ্রান্ত করবে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও উদ্ভাবনের ক্ষমতা রয়েছে ভারতের। সৌরাষ্ট্র ও তামিলনাড়ুর যৌথ ইতিহাস আমাদের এই নিশ্চয়তা প্রদান করে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই সময়ে যখন আমাদের দেশের ঐক্য সৌরাষ্ট্র-তামিল সঙ্গমের মতো মহা উৎসবের মধ্য দিয়ে রূপ নিচ্ছে, তখন সরদার সাহেব নিশ্চয়ই আমাদের সকলকে আশীর্বাদ করছেন। দেশের ঐক্যের এই উদযাপন লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নও পূরণ করছে, যারা ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত” দেখার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top