News Flash

Image

কাছাড় জেলার মতিনগরে বিস্ফোরণ, আতঙ্ক আতঙ্ক এলাকায়

শিলচর (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার মতিনগর রহমানগরে বিস্ফোরণ। বিকট শব্দে পার্শ্ববর্তী অঞ্চল রহমাননগর কেঁপে ওঠায় বোমাতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ। জনবসতিহীন একটি এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ এমন তীব্র ছিল যে প্রায় এক কিলোমিটার দূরবর্তী স্থানের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে পড়েন।

জানা গেছে, বোমাটি একটি সেগুন গাছের মধ্যে বাধা ছিল। বিস্ফোরণে গাছের নীচের অংশ ভেঙে গেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কচুদরম থানার পুলিশ। এর পর দলবল নিয়ে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার (এসপি) নোমাল মাহাতো।

পুলিশ সুপার জানান, বিকট শব্দ হলেও ঘটনা তেমন কিছু নয়। কোনও ধরনের আইডি বিস্ফোরণ নয় এটা। সন্দেহ, কোনও দুষ্কৃতী গাছের নীচে কিছু বিস্ফোরক সামগ্রী ফেলে রেখে গিয়েছিল। সেগুলো থেকে বিস্ফোরণ ঘটেছে।

নোমাল মাহাতে জানান, যে এলাকায় বিস্ফোরিত হয়েছে, সেটি একটি নির্জন এলাকা। বলেন, পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে খতিয়ে দেখছে। তবে কোনও পরিকল্পিত বোমা বিস্ফোরণের ঘটনা এটা নয়, বলেন তিনি।

এসপি বলেন, ‘এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমি সাধারণ জনগণকে এই বিস্ফোরণের দরুন ভয় না পাওয়ার জন্য অনুরোধ করছি।’

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top