News Flash

  • Home
  • দেশ
  • গোয়ালপোখরে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
Image

গোয়ালপোখরে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গোয়ালপোখর, ২৫ এপ্রিল(হি.স.) : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার গোয়ালপোখর থানার সাহাপুর তিস্তা ক্যানাল এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম, সুবোধ অধিকারী। তিনি ডাঙ্গি ডুবকুল এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সুবোধবাবু সাহাপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোয়ালপোখর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালক পলাতক। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top