News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারিতে গোপন ব্যালট বাক্স ঘিরে গন্ডগোল
Image

অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারিতে গোপন ব্যালট বাক্স ঘিরে গন্ডগোল

কোচবিহার, ২৫ এপ্রিল (হি. স.) : পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কে হবেন তা দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের বাছাই করার সুযোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার সেই কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা গেল সিতাই গোঁসানিমারি হাই স্কুল মাঠে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ ছাড়তেই প্রার্থী বাছাইয়ের হিড়িকে ভাঙো-ভাঙো দশা মঞ্চের। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলেন তৃণমূলের এক পক্ষ। অন্য পক্ষ আটকাতে গিয়ে শুরু হল মারামারি। কুটিকুটি করা হল পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যালট কাগজ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গলদঘর্ম দশা হল পুলিশের।

গোটা ঘটনায় গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের ভোট দিতে পারলেন না সভায় আগত তৃণমূল কর্মী-সমর্থকরা। কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানতে জেলা সভাধিপতির কাছে বিস্তারিত রিপোর্ট চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে কড়া ব্যবস্থা করা হবে।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top