News Flash

  • Home
  • দিনের খবর
  • নবান্ন থেকেই পরিকাঠামোর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

নবান্ন থেকেই পরিকাঠামোর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকেই বুধবার পরিকাঠামোর একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের পর রাজ্যবাসীকে উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিকাঠামোগুলি গড়ে উঠেছে। আবার, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে নির্মিত কিছু গ্রামীণ রাস্তারও উদ্বোধন হতে পারে।

নবান্ন সূত্রে খবর, এই সঙ্গে নবান্নের সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক নেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির হিসেব নেবেন তিনি সেই বৈঠকে। তবে কাজের পর্যালোচনার পাশাপাশি শতাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক থেকেই ১,১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্ত দফতরের ৫টি সেতু ও রাস্তাসহ মোট ১০৯টি প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত ধরে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যে ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু। সেগুলি তৈরি হয়েছে সম্পূর্ণরূপে রাজ্যের খরচে। যেমন বাঁকুড়ার সেতুঘাটের নতুন সেতু নির্মাণে খরচ হয়েছে ১৭ কোটি টাকা। চন্দ্রকোনা-ঘাটালের মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে ১৪ কোটি টাকায় নির্মিত হয়েছে কেটিয়া সেতু। আবার, ঝাড়গ্রাম জেলার দেব নদীর ওপর সেতু তৈরিতে খরচ হয়েছে ১৪ কোটি টাকা।

নবান্ন সভাঘর থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই সেতুগুলির উদ্বোধন করবেন বলে ঠিক আছে। বেশকিছু রাস্তাও তৈরি করেছে পূর্তদফতর। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে নির্মিত মোট প্রায় ৪ হাজার কিমি দীর্ঘ রাস্তারও উদ্বোধন হতে পারে।

নবান্ন সূত্রের দাবি, রাজ্যে প্রায় ৩ হাজার কোটি টাকায় ১২ হাজার কিমি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ২৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে এগুলির শিল্যানাস করেন। সরকারি সূত্রের দাবি, প্রায় ৩০ শতাংশ রাস্তা তৈরি হয়ে গিয়েছে মাত্র একমাসেই। বুধবার দুপুর ১টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক শুরু হবে। উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রীকে। নবান্নের সমস্ত শীর্ষ আমলা এবং প্রতিটি দফতরের পদস্থ কর্তাদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকে জেলা আধিকারিকরাও যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top