News Flash

Image

জমি বিবাদের জেরে রক্তাক্ত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷  পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের স্ত্রীর হাতে আক্রান্ত গিতা দাস নামে এক মহিলা৷ ঘটনা রাজধানীর বলদাখাল এলাকায়৷ জানা যায় এলাকার বাসিন্দা বিমল দাসের বোন গিতা দাস৷ অপরদিকে বিমল দাসের স্ত্রী ইলা রক্ষিত দাস৷ বিমল দাস ও ইলা রক্ষিত দাসের মধ্যে প্রায় সময় ঝামেলা লেগে থাকতো৷ সম্পতির ঝামেলার জেরে অতিষ্ঠ প্রতিবেশীরা৷ এরই মধ্যে বিমল দাসের স্ত্রী ইলা রক্ষিত দাস মঙ্গলবার বিকালে আচমকা বিমল দাসের বোন গীতা দাসের উপর আক্রমণ করে৷ ইট দিয়ে গীতা দাসের মাথার পিছনে আঘাত করে৷ সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে গীতা দাস৷ ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবেশীরা গীতা দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত গীতা দাস৷ আহত গীতা দাসের এক প্রতিবেশী ঘটনার বিষয়ে জানান৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top