News Flash

Image

আগরতলায় ভারত নাট্যম কর্মশালা আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷  তিন দিনের ভারতনাট্যম কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সঙ্গম ড্যান্স একাডেমী৷ এই প্রথম এ ধরণের কর্মশালা করতে যাচ্ছে এই প্রতিষ্ঠান৷
২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে কর্মশালা৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান একাডেমীর প্রতিষ্ঠাতা রূপা চৌধুরী৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথিতযশা নৃত্যগুরু পার্শনাথ উপাধ্যায়৷ তারা জানান, আগরতলা প্রেস ক্লাবেই হবে কর্মশালা৷  ভারতনাট্যম প্রশিক্ষণরত নৃত্যশিল্পীরা এতে অংশ নেবেন৷ সঙ্গম ডান্স একাডেমি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র- ছাত্রী অংশ নেবেন৷প্রশিক্ষণ দেবেন ব্যাঙ্গালুরুর প্রথিতযশা নৃত্যগুরু পার্শনাথ উপাধ্যায়৷২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবসের দিনে রবীন্দ্র ভবনে  হবে সঙ্গম ড্যান্স ফেস্টিভ্যাল৷

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top