নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ তিন দিনের ভারতনাট্যম কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সঙ্গম ড্যান্স একাডেমী৷ এই প্রথম এ ধরণের কর্মশালা করতে যাচ্ছে এই প্রতিষ্ঠান৷
২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে কর্মশালা৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান একাডেমীর প্রতিষ্ঠাতা রূপা চৌধুরী৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথিতযশা নৃত্যগুরু পার্শনাথ উপাধ্যায়৷ তারা জানান, আগরতলা প্রেস ক্লাবেই হবে কর্মশালা৷ ভারতনাট্যম প্রশিক্ষণরত নৃত্যশিল্পীরা এতে অংশ নেবেন৷ সঙ্গম ডান্স একাডেমি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র- ছাত্রী অংশ নেবেন৷প্রশিক্ষণ দেবেন ব্যাঙ্গালুরুর প্রথিতযশা নৃত্যগুরু পার্শনাথ উপাধ্যায়৷২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবসের দিনে রবীন্দ্র ভবনে হবে সঙ্গম ড্যান্স ফেস্টিভ্যাল৷

আগরতলায় ভারত নাট্যম কর্মশালা আজ
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

















