News Flash

  • Home
  • দেশ
  • নবান্ন-র বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
Image

নবান্ন-র বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : বিরোধী জোট তৈরির ভাবনায় নবান্ন-র বৈঠক নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর মঙ্গলবার তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

সোমবার নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবও৷ এই নিয়ে কটাক্ষ করে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘এর আগে সিপিএমের হরকিষণ সিং সুরজিত ঠিক এই জিনিসটাই করতেন। এই করে করে তাঁর নিজের পার্টি উঠে গেল। গত বার আমরা দেখলাম মমতা সেই ভূমিকা নিয়েছেন। পটনা, মুম্বই, লখনউ ঘুরে বেড়ালেন। তাঁর এক ডজন সিট কমে গেল। পার্টিটা লোকাল পার্টি হয়ে গেল। এখন নীতীশ কুমারের হাতে কোনও কাজ নেই। একজন ছোকরা তাঁকে ধাক্কা মারছেন, সরিয়ে দেওয়ার জন্য। তাই তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন।’’ পাশাপাশি রাজনৈতিক বৈঠক কেন বাংলার মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে হল, সেই প্রশ্নও তুলেছেন দিলীপবাবু।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top