News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলে অধিনায়ক হয়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে কোহলি
Image

আইপিএলে অধিনায়ক হয়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে কোহলি

মুম্বই, ২৫ এপ্রিল(হি.স.) : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেও আর্থিক ক্ষতি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের। সব থেকে বেশি ক্ষতি অধিনায়ক বিরাট কোহলির। রাজস্থানের বিরুদ্ধে আরসিবি-র অধিনায়ক ছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে মন্থর ওভার রেটে বল করার জন্য শাস্তি দেওয়া হল বিরাটদের।

এবারের মরসুমে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের শাস্তি পেল আরসিবি। অধিনায়ক বিরাটের তাই ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গালুরুর প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ দিতে হবে। আইপিএলের তরফে বলা হয়েছে, “২৩ এপ্রিল বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলিকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে।”
একই ভুল দ্বিতীয় বার করার জন্যই বিরাটকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। আরসিবি-র ঘোষিত অধিনায়ক ডুপ্লেসি। কিন্তু শেষ দু’টি ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে। অধিনায়ক করা হচ্ছে বিরাটকে। সেটার কারণেই বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা হল।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top