News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোবাইল বিস্ফোরণে কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার
Image

মোবাইল বিস্ফোরণে কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার

তিরুববন্তপুরম, ২৫ এপ্রিল(হি.স.) : উত্তরপ্রদেশের পর এবার কেরলে মোবাইল বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার রাতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আদিত্যশ্রী। বয়স আট বছর। কেরলের তিরুভিলভামালার বাসিন্দা সে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় ফোনে গেম খেলছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া আদিত্যশ্রী। খেলতেই খেলতেই ফোনটি মুখের কাছে এনেছিল সে, তখনই সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে যায়। গুরুতর জখম হয় লে। ঝলসে যায় তার মুখ। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শরীরে উপর অংশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চার্জে বসানো অবস্থায় কথা বলার সময় মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তির। এবারের ঘটনা ঘটল কেরলে। সেখানে গেম খেলার মাঝে আচমকা মোবাইলে বিস্ফোরণে মৃত্যু হল ৮ বছরের শিশুর।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top