News Flash

  • Home
  • বিদেশ
  • ইন্দোনেশিয়া কেঁপে উঠল জোরালো ভূমিকম্পে, ৭.৩ তীব্রতার কম্পন সুমাত্রা দ্বীপে
Image

ইন্দোনেশিয়া কেঁপে উঠল জোরালো ভূমিকম্পে, ৭.৩ তীব্রতার কম্পন সুমাত্রা দ্বীপে

জাকার্তা, ২৫ এপ্রিল (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোররাত ৩টে (স্থানীয় সময়) নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। যার জেরে প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে সংশ্লিষ্ট দফতর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি। যার মধ্যে রিখটার স্কেলে একটি ৫ মাত্রার ভূকম্পও অনুভূত হয়।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top