News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভালো মানুষকে প্রার্থী করা প্রয়োজন, জানালেন অভিষেক
Image

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভালো মানুষকে প্রার্থী করা প্রয়োজন, জানালেন অভিষেক

কলকাতা, ২৪ এপ্রিল(হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে নবজোয়ার আনতে সোমবার কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়ে গেলেন, এই ধরনের কর্মসূচি ভারতীয় রাজনীতিতে এই প্রথমবার নেওয়া হল ৷ এতদিন নিজের ভোট নিজে দিন, এই স্লোগান শোনা গিয়েছে ৷ এবার মানুষ নিজেই নিজের প্রার্থী বাছবেন ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলার শাসক দলের তরফে নতুন এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচিতে আগামিকাল, মঙ্গলবার থেকে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন৷ যার সূচনা হচ্ছে কোচবিহার থেকে ৷ সেই কারণেই আজ, সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা ৷ আগামী দু’মাস তাঁর এই কর্মসূচি চলবে ৷ কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরবেন অভিষেক ৷

এদিন অভিষেক বলেন, ‘‘কাকতালীয়ভাবে আজই জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস ৷ আমি কোচবিহার থেকে আজ এই প্রচারাভিযান শুরু করব ৷ প্রথমে আমি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সরাসরি দিনহাটায় যাব ৷’’ একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে কেন কোচবিহার থেকে তিনি এই কর্মসূচি শুরু করছেন ৷ তিনি জানান, বাংলাদেশ সীমান্তে একেবারে শেষ গ্রাম থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করতে চলেছেন ৷ একই সঙ্গে বাংলাকে উত্তর ও দক্ষিণবঙ্গে ভাগ করার তিনি বিরোধী বলে অভিষেক দাবি করেন ৷

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top