News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার মাসের জন্য ১৪২.১০ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ আগরতলা পুর নিগমের
Image

চার মাসের জন্য ১৪২.১০ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ আগরতলা পুর নিগমের

আগরতলা , ২৪ এপ্রিল (হি.স.): আগামী চার মাসের জন্য আজ সোমবার ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করেছে আগরতলা পুর নিগম। আগামী ২৬ এপ্রিল তা গৃহীত হবে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তাঁর কথায়, ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট পেশ করেছে।সেই মোতাবেক পুর নিগমও আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করেছে। ত্রিপুরা সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পুর নিগমও সেই ব্যবস্থা করবে।

তিনি এদিন বলেন, চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকা ভোট অন একাউন্ট আজ পেশ করা হয়েছে। এক্ষেত্রে ওই চার মাসে পুর নিগমের আয় ১৪১ কোটি ৮৮ লক্ষ ৯৩ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।ঘাটতি থাকবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা।

তাঁর মতে, পূর্ণাঙ্গ বাজেটে ঘাটতি থাকবে না। কারণ পুর নিগমের বিভিন্ন আয়ের মাধ্যমে তা পূরন হয়ে যাবে। তাঁর দাবি, ভোট অন একাউন্টে বরাদ্দ অর্থে শহরবাসীর উন্নয়ন এবং পরিবেশকে সুন্দর, স্বচ্ছ ও যানজট মুক্ত করার লক্ষ্যে পুর নিগম কাজ করবে। সাথে তিনি যোগ করেন, নতুন করে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মান করা হবে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top