News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৭ সালের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

২০২৭ সালের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : ২০২৭ সালের মধ্যে রাজ্যে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা সরকার।দিল্লিতে এশিয়া প্যাসিফিক নেতাদের কনক্লেভে যোগ দিয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এখন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত পরিষেবার ফলে ম্যালেরিয়ায় সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে।

এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, ২০১৪ সালে ত্রিপুরায় ম্যালেরিয়া ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই বছর ৫১ হাজার ২৪০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছিল। তেমনি ২০১৬ সালে ৩২ হাজার ৫২০ জন ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু ২০২২ সালে সংক্রমণের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। ওই বছর ১২ হাজার ৭৭১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু একজনও মারা যাননি, বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, লার্ভিসাইডাল ফিশ এবং টেমেফস স্প্রে ব্যবহারে ওই রোগের প্রকোপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, ভারত সরকারের সর্বাত্মক সমর্থন, জাতীয় ভেক্টর বার্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে গ্লোবাল ফান্ড, আইসিএমআর-এর মতো সমস্ত বৈজ্ঞানিক সংস্থার প্রযুক্তিগত সহায়তায় ত্রিপুরা এখন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে। তাঁর দাবি, বর্তমানে ত্রিপুরায় প্রতি ১০০০ জনে ৩ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন এবং সুস্থতার হার প্রায় ১০০ শতাংশ। তিনি দৃঢ়তার সাথে জানান, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের মাধ্যমে ত্রিপুরা এখন ম্যালেরিয়া নির্মূল করার অবস্থানে রয়েছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top