News Flash

  • Home
  • খেলা
  • নকআউটে হারের জবাব টি ২০-তে কসমো-কে হারিয়ে ফাইনালে ফ্রেন্ডস
Image

নকআউটে হারের জবাব টি ২০-তে কসমো-কে হারিয়ে ফাইনালে ফ্রেন্ডস

কসমোপলিটন:- ১৩৫/৮(২০)

ইউ. ফ্রেন্ডস:- ১৩৬/২(১৪.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। ইউনাইটেড ফ্রেন্ডস পেয়েছে ফাইনালের টিকিট। হারিয়েছে কসমোপলিটন ক্লাবকে। ফাইনালে ওঠার পাশাপাশি সেই তপন স্মৃতি নকআউট ক্রিকেটে সেমিফাইনালে কসমোপলিটনের কাছে হেরে ছিটকে যাওয়ার মোক্ষম জবাব দিতে পেরে ইউনাইটেড ফ্রেন্ডস এর মনোবল এখন অনেকটাই তুঙ্গে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস ৮ উইকেটের বড় ব্যবধানে কসমোপলিটন-কে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। টস জিতে কসমোপলিটন প্রথমে বেটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিনাদ কদমের দুর্দান্ত ৭৫ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ৫২ বল খেলে নিনাদ চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান সংগ্রহ করে। ইউনাইটেড ফ্রেন্ডস-এর দীপক ক্ষৈত্রী, অর্জুন দেবনাথ, প্রিয়াংশু গৌতম ও শুভম ঘোষ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস মূলতঃ ওপেনার বিশাল ঘোষ ও দীপক ক্ষৈত্রীর অনবদ্য ব্যাটিংয়ে ভর করে অনেকটা সহজেই জয় তুলে নেয়। ‌ উদিয়ান বোস (৭) ও সেন্টু সরকার (১৭) আজ ব্যাট প্যাচে ছিল। স্বাভাবিক কারণে বিশাল-দীপক জুটি দায়িত্বপূর্ণ ব্যাট চালিয়ে ১৪.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে দলকে জয় এনে দেয়। ওপেনার বিশাল ৪৪ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫৫ রানে অপরাজিত থেকে যায়। অপরদিকে দীপক ক্ষৈত্রী ২৬ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মেরে ৫৫ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। কসমোপলিটনের চন্দন রায় ও অধিনায়ক পল্লব দাস একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top