News Flash

Image

প্রবল ঝড়ঝঞ্ঝা, বজালিতে গাছ পড়ে মৃত্যু প্রৌঢ়ার

বজালি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : বজালি জেলায় গাছের চাপায় মৃত্যুবরণ করেছেন জনৈক প্রৌঢ়া। নিহত মহিলাকে বছর ৭০-এর জানকী বৈশ্য বলে শনাক্ত করা হয়েছে।

গত তিনদিন ধরে অসমের বিভিন্ন প্রান্তে প্রবল বেগে ঝড়ঝঞ্ঝা বইছে। ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টির প্রভাবে উজান থেকে নিম্ন এবং বরাক উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরই মধ্যে আজ ভোররাতে বজালি জেলার ওপর দিয়েও বয়ে গেছে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি। ফলে বহু গাছ-গাছালি ভেঙে পড়েছে বেশ কয়কজন গৃহস্থের বসতঘরের ওপর। এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে বাঙালিপাড়ায়।

বাঙালিপাড়ায় জনৈক গৃহস্থের বসত ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে নিদ্রাবস্থায় মৃত্যু হয়েছে জানকী বৈশ্যের। ঘটনার পর গৃহস্থের চিৎকার-চেঁচামেচি শুনে পাড়ার মানুষ জমায়েত হয়ে জানকীদেবীকে উদ্ধার করেন। ইত্যবসরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্তারা। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বজালি সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top