News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখী ঝরে একশ বছরের পুরনো বটবৃক্ষ ভূপাতিত তেলিয়ামুড়ায়
Image

কালবৈশাখী ঝরে একশ বছরের পুরনো বটবৃক্ষ ভূপাতিত তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থিত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ ঝড়ের তান্ডবের উপরে পড়েছে৷ তাতে ব্যাপক ক্ষতি হয়েছে৷  বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝরে উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ, ক্ষতিগ্রস্ত দুর্গামন্দির৷ ঘটনার বিবরণে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ  আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থিত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ উপরে পড়ার ফলে দুর্গা মন্দির অঙ্গওয়াড়ী কেন্দ্রটি পুরো অংশ ভেঙ্গে যায়৷ এছাড়াও শুক্রবার সকাল নাগাদ গাছের  ঠাল ভেঙ্গে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়৷৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা৷ দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহন করা হয়৷ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন দপ্তরের কর্মীরাও৷ উভয়ের সহযোগিতায় গাছ সরানো হয়  বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার৷ তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বলেও জানান৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top