News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষমতা দখলের লোভে বিধানসভা নির্বাচনে শত্রু কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে সিপিএম : বিজেপি
Image

ক্ষমতা দখলের লোভে বিধানসভা নির্বাচনে শত্রু কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে সিপিএম : বিজেপি

আগরতলা, ২১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় ক্ষমতা দখলের লোভে বিধানসভা নির্বাচনে শত্রু কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে সিপিএম। কংগ্রেসের কালো শাসনই টানা ২৫ বছর রাজত্ব করার হাতিয়ার ছিল বামেদের। ওই কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলে শাসন করে গেছে সিপিএম। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন তিনি বিগত ২৫ বছরে সিপিএমের শাসনকালে নির্বাচত্তোর সন্ত্রাস নিয়েও তোপ দাগেন। তাছাড়া, সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলে যে অভিযোগ তুলেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তাঁর দাবি, গত নির্বাচনের পর বিজেপি সমস্ত কর্মী সর্মথকদের ভোটের ফলাফল ঘোষণা পর সন্ত্রাস সংঘটিত না করতে নির্দেশ দিয়েছিল। তারপরও বিরোধী দলের কর্মীরা বিজেপির কর্মী সর্মথকদের উপর হামলা চালিয়েছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে।
তারঁ কটাক্ষ, কমিউনিস্টরা জনজাতি অংশের মানুষদের কখনো বিকাশ চায়নি। বাম আমলে মহারাজা বীর বিক্রম মানিক্যকে ভুলে গিয়েছিল সিপিএম। অথচ বিজেপি সরকারের শাসনকালে আগরতলা বিমানবন্দর মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে। তাঁর কথায়,সিপিএম জনজাতিদের নিয়ে রাজনীতি করছে। কিন্তু বিজেপি সরকার তা করেনি। বিজেপি সরকার টিটিএএডিসি-র আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সংসদের অনুমোদনের জন্য পাঠিয়েছে।
সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের বিকাশে ১৮টি একলব্য বিদ্যালয় উপহার দিয়েছেন, যার মধ্যে ১০টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনজাতি অংশের মানুষ ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বেছে নিয়েছে। হিন্স্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top