News Flash

  • Home
  • প্রধান খবর
  • গান্ধী পরিবারের সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে: সম্বিত পাত্র
Image

গান্ধী পরিবারের সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে: সম্বিত পাত্র


নয়াদিল্লি, ২০ এপ্রিল(হি.স.) : ‘মোদী’ পদবি মামলায় সুরাটের আদালতে ধাক্কা খেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার আদালত রাহুলের দুই বছরের সাজার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, গান্ধী পরিবারের সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে।

রাহুল গান্ধীকে নিশানা করে সম্বিত পাত্র বলেন, পিছিয়ে পড়া শ্রেণীকে গালাগালি করে গান্ধী পরিবার ভেবেছিল তারা এ থেকে পালিয়ে যাবে, যা হতে পারে না। আদালতের সিদ্ধান্ত গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। আজ সুরাটের আদালত প্রমাণ করেছে আইন সবার জন্য সমান।
তিনি বলেন, রাহুল গর্বিত যে তিনি গান্ধী পরিবারের সন্তান, তবে সুরাট আদালতও প্রমাণ করেছে যে আদালত সবার জন্য সমান। তিনি আরও বলেন, রাহুলের এখনও সুযোগ রয়েছে, তার উচিত ওবিসি সম্প্রদায়ের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া। কেন তিনি আদালতে ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন। তিনি কেন বলেন যে তাঁর অভিধানে দুঃখিত শব্দ নেই। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছেন তিনি।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top