News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলে ডুবে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Image

জলে ডুবে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু


অমরপুর(ত্রিপুরা ), ২০ এপ্রিল (হি.স.) : বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালকের। খবর পেয়ে দমকল কর্মীরা ও মহকুমা দুর্যোগ মোকাবিলা সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং সাগর দীঘিতে তাঁকে খুঁজতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর সাগর দীঘি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে।দমকল কর্মীরা তাঁকে ওই নাবালককে করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ অমরপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন টাউন শঙ্কর পল্লীর বাসিন্দা শঙ্কর দেবনাথের পুত্র দশম শ্রেণীতে পড়ুয়া চয়ন দেবনাথ (১৬) বন্ধুদের সাথে ফটিক সাগর দিঘিতে স্নান করতে গিয়েছিল। ওই দিঘিতে থাকা একটি পরিত্যক্ত প্যাডেল বোটে বন্ধুদের সাথে চয়নও চড়েছিল। কিন্তু সেই বোট উল্টে গেলে তাঁরা জলে পড়ে যায়। চয়ন সাতার জানত না। তাই, বন্ধুরা তাকে জল থেকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তাঁরা তখন চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে এসে দীঘিতে নেমে চয়নকে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মী ও মহকুমা দুর্যোগ মোকাবিলা টিমের সদস্যরা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দীঘির জল থেকে চয়নের দেহ উদ্ধার হয়েছে। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা দেন। সাথে তিনি জানান, চয়নের পিতা শঙ্কর দেবনাথ কর্মসূত্রে বেঙ্গালুরু থাকেন। ওই মর্মান্তিক মৃত্যুতে টাউন শঙ্কর পল্লী সহ অমরপুর মোটর স্ট্যান্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Releated Posts

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ…

ByByTaniya Chakraborty May 6, 2026

বর্তমান সরকার জনগণের সরকার তাই মানুষের সমস্যা সমাধানে দপ্তরগুলিকে সর্বদা সজাগ ও সক্রিয় থাকতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top