News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া জগতে দুর্নীতির দায়ে অভিযুক্ত রূপকের মামলার শুনানি ফের পিছুলো
Image

ক্রীড়া জগতে দুর্নীতির দায়ে অভিযুক্ত রূপকের মামলার শুনানি ফের পিছুলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। প্রায় তিন মাস পিছিয়ে গেল অভিযুক্ত রূপক দেবরায়ের মামলার শুনানি। আগামী জুলাই মাসের ১৮ তারিখ ফের হবে এই মামলার শুনানি। রূপকের আইনজীবী তানিয়া দাস বর্তমানে অনুপস্থিত থাকার কারণে পিছিয়ে গেল এই মামলার শুনানি। আয়ের থেকে সম্পত্তির পরিমাণ অনেক অনেক বেশি বলেই অভিযোগ রয়েছে রূপক দেবরায়ের বিরুদ্ধে। পাশাপাশি এমন কিছু স্পোর্টস ইভেন্টও রয়েছে যেগুলো ত্রিপুরাতে তেমন খেলার প্রচলন নেই। অথচ এই সব গেমগুলো ফেডারেশন থেকে বৈধতা নিয়ে রেখেছেন রূপক দেবরায়। ওই ইভেন্টগুলোতে রাজ্য দল পাঠানোর ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে ক্রীড়া মহল থেকে। এরপর ভুয়ো খেলোয়াড় খেলানো নিয়েও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক ক্রীড়া সংস্থা দীর্ঘ বছর ধরে বৈঠকে বসেই তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। সব কিছু মিলে এখন আইনি ঝামেলায় রীতিমতো নাজেহাল অবস্থা রূপক দেবরায়ের। এখন দেখার বিষয়, আগামী ১৮ জুলাই মাননীয় আদালত কি রায় দেয় তার মামলায়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top