News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটের খেতাবি লড়াইয়ে আজ সদর-এ ও শান্তিরবাজার
Image

রাজ্য ক্রিকেটের খেতাবি লড়াইয়ে আজ সদর-এ ও শান্তিরবাজার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।।

মহারণ আজ। খেতাব দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হবে সদর-এ এবং শান্তিরবাজার মহকুমা দল। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে আগামীকাল সকাল আটটায় শুরু হবে ম্যাচটি। দুদলেই রয়েছে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। ফলে লড়াই হবে 

জমজমাট। সেমিফাইনালে শক্তিশালী সদর-বি দলকে পরাজিত করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছে শান্তিরবাজারের ক্রিকেটাররা। অপরদিকে সদর এ-র আকাশ, অর্কজিৎ, রাহুল, অয়ন-‌রাও চাইছে বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রফি জয় করতে। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলের কোচই তাঁর অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর-এ। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের ফাইনালে সদর বি-র কাছে হেরে রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হয়েছে সদর-এ দলকে। অনূর্ধ্ব ১৫ রাজ্য আসরে সদর-বি ছিটকে গেছে সেমিফাইনালে শান্তিরবাজারের কাছে হেরে। বলাবাহুল্য, এই আসর থেকেই রাজ্য ক্রিকেট সংস্থা বাছাই করবে প্রতিভাবান ও উদীয়মান ক্রিকেটার। জানা গেছে, প্রতিটি মহকুমা থেকে ৩-৪ জন করে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে ২-৩ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করবে রাজ্য ক্রিকেট সংস্থা। ফলে প্রতিটি ক্রিকেটারই চাইছে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে স্পটারদের নজরে আসতে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top