News Flash

  • Home
  • খেলা
  • তীব্র দাবদাহে পুর নিগমের ক্রীড়া উৎসব আপাতত স্থগিত
Image

তীব্র দাবদাহে পুর নিগমের ক্রীড়া উৎসব আপাতত স্থগিত

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। গরমের প্রচন্ড দাবদাহ। তাই  আগরতলা পুর নিগম রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ক্রীড়া উৎসব আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিলো পুর নিগম কর্তৃপক্ষ। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল এমবিবি কলেজের মাঠে এই টুর্নামেন্ট হবার কথা ছিল। তবে বর্তমানে যেহেতু গরম প্রচন্ড তাই আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হলো। মুখ্যমন্ত্রী গরমের কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার কিছু কিছু ক্ষেত্রগুলো ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যা এখন কার্যকর। তাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সন্মান জানিয়ে পুর নিগম টুর্নামেন্ট স্থগিত রাখলো। আগামীদিনে হবে এই টুর্নামেন্ট। কবে নাগাদ হবে তা খুব দ্রুত জানিয়ে দেয়া হবে আগরতলা পুর নিগম কতৃপক্ষের তরফে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top