News Flash

Image

পথচারীদের মধ্যে সরবত বিতরণ যুব মোর্চার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে পুড়ছে সর্বত্র৷ বৃহস্পতিবার এই দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিতে বিজেপির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে পথ ব্যবসায়ী ও চলতি মানুষদের সরবত বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ মেয়র দীপক মজুমদার জানান, অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে বলে জানান মেয়র৷ তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধমুখি হচ্ছে৷ বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা নেই৷ প্রচন্ড গরমে মানুষের জীবন রীতিমতো বিপন্ন হয়ে উঠেছে৷ সবচেয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন দিনমজুর খেটে খাওয়া অংশের মানুষজন৷ তীব্র দাবদাহ উপেক্ষা করেও তারা কাজের সন্ধানে বের হতে বাধ্য হচ্ছেন৷ কেননা কাজ না করলে তাদের উনুন জ্বলবে না৷ পরিবারের লোকজনরা অনাহারে থাকতে বাধ্য হবে৷ জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন৷৷ এমনকি সানস্ট্রোক করে মৃত্যুর সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই চিকিৎসকরা সতর্কবার্তা দিয়ে বলেছেন এই প্রচন্ড দাবদাহের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি ঘরের বাইরে বের না হন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top