News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের এমআরআই বিভাগের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ
Image

জিবি হাসপাতালের এমআরআই বিভাগের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এমআরআই বিভাগে কর্মরত চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির গুরুত্বর অভিযোগ উঠেছে৷ এক মহিলা এমআরআই করানোর একমাস পরও রিপোর্ট পাননি৷ ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি৷ এ ধরনের ঘটনায় জিবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের এবং টেকনিশিয়ানদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ণ উঠেছে৷ ঘটনার বিবরণে জানা যায় রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়পুর এলাকার এক মহিলা গত ২৭ মে জিবি হাসপাতালে এমআইআর করান৷ নিয়ম অনুযায়ী এমআরআই করার কিছুক্ষণ পরেই রিপোর্ট রোগী কিংবা তার পরিবারের হাতে তুলে দেওয়ার কথা৷ অথচ ওই রোগী নিয়ে বারবার এমআরআই বিভাগে যোগাযোগ করেও তার রিপোর্ট পাচ্ছেন না৷ কেন তার রিপোর্ট দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ অভিযোগ বেশ কয়েকদিন হাসপাতালে এসে যোগাযোগ করেও তিনি রিপোর্ট পাচ্ছেন না৷ রোগী নিয়ে অভিযোগ করে জানান
প্রায় এক মাস হতে চললেও মিলছে না এম আর আই রিপোর্ট৷ এমনই অভিযোগ উঠল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বিরুদ্ধে৷ অভিযোগ বার কয়েক হাসপাতালে এলেও মিলেনি সদুত্তর৷ শুধু মিলেছে আশ্বাস৷ আগরতলা জয়পুর এলাকার এক মহিলা মে মাসের ২৭ তারিখ জিবিতে এম আর আই করান৷  এর পর রক্ত পরীক্ষা, সোনোগ্রাফি ও করানো  পরীক্ষা হয় রোগীর৷ তাদের অভিযোগ টাকা দিয়ে  এম আর আই করানোর পড়ে ৮-৯ দিন জিবিতে গেলেও  মিলেনি রিপোর্ট৷ এতে ক্ষুব্ধ রোগী ও পরিবারের সদস্যরা৷ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব জ্ঞান হীনতায় জড়িত টেকনিশিয়ান ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ জিবি হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত না হলে গোটা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবং দায়িত্ব জ্ঞান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ণ দেখা দিতে পারে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top