News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষি জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে ঃ কৃষিমন্ত্রীনিজস্ব প্রতিনিধি

কৃষি জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে ঃ কৃষিমন্ত্রীনিজস্ব প্রতিনিধি

, আগরতলা, ২০ এপ্রিল৷৷  রাজ্যকে খাদ্যে স্বয়ম্ভর করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষি কল্যান মন্ত্রী রতন লাল নাথ৷ বৃহস্পতিবার নাগি ছড়ায় উদ্যান গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন দপ্তরের মন্ত্রী৷ তিনি অকপট স্বীকার করেন রাজ্য এখনো খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠতে পারেনি৷  গত পাঁচ বছরে রাজ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে৷ মন্ত্রী বলেন ধান ও দানাশস্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যকে খাদ্যে স্বয়ম্ভর রাজ্যে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল৷  কিন্তু তারা অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারেনি৷ প্রসঙ্গক্রমে কৃষি কল্যান মন্ত্রী বলেন রাজ্যে কৃষি উৎপাদনের জমির পরিমাণ মাত্র চবিবশ শতাংশ৷ সে কারণেই কৃষি জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে৷ মন্ত্রী জানান রাজ্যের চারটি জেলা ইতিমধ্যে খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠেছে৷ সেগুলি হল দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহী জেলা, গোমতী জেলা এবং উনকোটি জেলা৷ অপর চারটি জেলা এখনো খাদ্যে স্বয়মভর হয়ে উঠতে পারেনি৷ কৃষি কল্যান মন্ত্রী বলেন সে কারণেই নাকি ছোড়া উদ্যান গবেষণা কেন্দ্রে গবেষণার মধ্য দিয়ে রাজ্যে কৃষি জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ সেই লক্ষ্যেই নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার পরিদর্শন  করলেন কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ সেখানে গিয়ে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন৷ এদিনের সফর শেষে মন্ত্রী রতন লাল নাথ   সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কাজ হলো বিশ্ব বা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফলের বীজ সংগ্রহ করা৷ তারপর সেই বীজ গুলি নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রে এনে গবেষণা করে দেখা হয়৷ রাজ্যের মাটিতে যে প্রজাতির বীজ থেকে ফসল উৎপাদন হবে সেই বীজ সংগ্রহ করে রাজ্যের কৃষকদের কাছে ফসল উৎপাদন করার জন্য পাঠানো হয়৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top