News Flash

Image

নেশা সামগ্রী সহ ধৃত এক


শান্তিরবাজার, ২০ এপ্রিল (হি. স.) : নেশা সামগ্রী নিয়ে পালাতে গিয়ে বাইক চালককে ধাক্কা দিয়ে আহত করেও শেষ রক্ষা হয়নি। গাড়ি ও নেশা সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে যানবাহন তল্লাশিতে নেমে শান্তিরবাজার থানার পুলিশ ওই সাফল্য অর্জন করেছে।
শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস জানিয়েছেন, বুধবার রাতে নিয়মমাফিক যানবাহনের তল্লাশি চলছিল। ওই টিআর০৩এইচ০৭৯৫ নম্বরের একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হয়েছিল। গাড়িটি থামাতে পুলিশ এগিয়ে গেলে চালক দ্রুতগতিতে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। পথে পুরাতন পেট্রোল সংলগ্ন এলাকায় একটি বাইককে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন চালক। গাড়ি সমেত তাকে আটক করেছে পুলিশ। তবে, ওই বাইক চালক গুরুতর আঘাত পান। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।  
তিনি জানান, গাড়িটি তল্লাশি করে ১০টি বাক্সে হেরোইন এবং ১৮২০০টি খালি কৌটা উদ্ধার হয়েছে। নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত থাকার দায়ে জোলাইবাড়ির বাসিন্দা পঙ্কজ বারজকে গ্রেফতার করা হয়েছে। শান্তিরবাজার থানার ওসি বলেন, উদ্ধার নেশা সামগ্রীর বাজারমূল্য আড়াই লক্ষ টাকা হবে।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top