News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে জমে উঠেছে ভোটের প্রচার, শিবকুমারের ভাই-সহ অনেকেই জমা দিলেন মনোনয়ন
Image

কর্ণাটকে জমে উঠেছে ভোটের প্রচার, শিবকুমারের ভাই-সহ অনেকেই জমা দিলেন মনোনয়ন

বেঙ্গালুরু, ২০ এপ্রিল (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই, কর্ণাটকে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

এদিন বিজেপি ও কংগ্রেস উভয় শিবিরের অনেকজন নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি নেতা মহেশ তেনগিনকাই, সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। আবার এদিনই মনোনয়ন জমা দিয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ। সুরেশ আবার বেঙ্গালুরুর সাংসদও। তিনি কনকপুরা বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top