News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারী রুখতে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর
Image

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারী রুখতে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারী এবং পাইকারি মূল্যের সঙ্গে খুচরো মূল্যের সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে সদর মহকুমা প্রশাসনের তরফে প্রতিটি বাজারে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে৷  রাজ্যের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের কালোবাজারি এবং পাইকারি বাজারের চেয়ে অনেক বেশি মূল্যে খুচরো বাজারে পণ্য সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে৷ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে সরকার৷ দপ্তরের মন্ত্রী এসব বিষয় নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিক সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠক থেকে দপ্তরের মন্ত্রী নির্দেশ দিয়েছেন নিত্য  প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং পাইকারি বাজারের  সঙ্গে খুচরো বাজারের  মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে প্রতিটি বাজারে মহকুমা প্রশাসনের তরফ থেকে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য৷ খাদ্য মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সদর মহকুমা প্রশাসন ইতিমধ্যেই মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি সংঘটিত করেছে৷ মঙ্গলবার লেক চৌমুহনী বাজারে এ ধরনের কর্মসূচি সংঘটিত করা হয়৷ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি প্রতিটি বাজারেই সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ মঙ্গলবার লেক চৌমুহনী বাজারে সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিএম সদর রঞ্জিত কুমার দাস৷  সুপারিনটেনডেন্ট অফ টেক্স হরিপদ রায়  সহ অন্যান্যরা৷

Releated Posts

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top