News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের রামচন্দ্রঘাটে টিএসআরে উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

খোয়াইয়ের রামচন্দ্রঘাটে টিএসআরে উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ মঙ্গলবার খোয়াই রামচন্দ্র ঘাটস্থিত টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রামের  অঙ্গ হিসাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন বাহিনীর জওয়ানরা৷  রক্তদান শিবিরের সূচনা করেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন ডেবিট চৌধুরী, ডক্টর  সুপ্রিয়া  দেববর্মা সহ অন্যান্যরা৷  বাহিনীর কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী বলেন, টিএস আর জওয়ানরা  শুধু মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করে না৷ সামাজিক দায়বদ্ধতা নিয়ে  বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷  তিনি বলেন রাজ্য পুলিশের দেড়শ বছর পূর্তি দিবস এবং আজাদীকা অমৃত মহোৎসব এই দুটি অনুষ্ঠানকে রক্তদানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে৷ বাহিনীর মোট ৬১ জন জওয়ান  স্বেচ্ছায় রক্ত দান  কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷ বিভিন্ন সুকলের কচিকাঁচাদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top