ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা আপাতত: স্থগিত রাখা হয়েছে। আগামী ২৩ এপ্রিল, রবিবার, এন এস আর সি সি-র টেবিল টেনিস হল-এ তা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য সংস্থার উদ্যোগে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কার্যত তীব্র গরমে পড়াশোনা ও খেলাধুলার ক্ষেত্র বন্ধ রাখতে হচ্ছে। স্বাভাবিক কারণে পরবর্তী দিনক্ষণ ঘোষণা হওয়া পর্যন্ত এই আসরও উদ্যোক্তারা স্থগিত রেখেছেন। অংশগ্রহনেচ্ছু খেলোয়াড়রা পরবর্তী ঘোষণা দেখেও নাম নথিভুক্ত করতে পারবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

প্রচন্ড গরমে ভেটারেন্স টেবিল টেনিস মীট স্থগিত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















