ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেটের ক্রীড়াসূচিও ঘোষিত হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লিগ ক্রিকেট শুরু হবে ২রা মে থেকে। অংশগ্রহণকারী আটটি প্রথম ডিভিশন দলের মধ্যে খেলা হবে ২৮ টি। আট দিন তিন মাঠে একযোগে খেলার আয়োজন করা হলেও দুদিন রাখা হয়েছে দুই মাঠে খেলা। ২রা মে প্রথম দিন মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে হার্ভে ক্লাব ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হবে। এমবিবি স্টেডিয়ামে পোলস্টার খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি) লড়বে ইউনাইটেড বি এস টি-র বিরুদ্ধে। অংশগ্রহণকারী আরও দুটো দল হলো ব্লাডমাউথ ক্লাব ও ওল্ড প্লে সেন্টার (ওপিসি)। ডে ম্যাচ, ৫০ ওভারের খেলা। ম্যাচ পরিচালিত হবে টিসিএ রুলস অনুযায়ী। একদিন অন্তর অন্তর ম্যাচের আয়োজন করা হবে। লীগের অন্তিম দিনের খেলা রাখা হয়েছে ২০ মে-তে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে ক্রীড়া সূচি ঘোষণা করেছেন।

সন্তোষ স্মৃতি এ-ডিভিশন লীগ ক্রিকেট শুরু ২রা মে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















