News Flash

  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: প্রাক্তন এমপি হাবিবসহ চারজনের যাবজ্জীবন, ৪৪ জনকে ৭ বছরের কারাদণ্ড
Image

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: প্রাক্তন এমপি হাবিবসহ চারজনের যাবজ্জীবন, ৪৪ জনকে ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা, ১৮ এপ্রিল (হি.স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপির প্রাক্তন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের বাচ্চু, আরিফুর রহমান (রঞ্জু) ও রিপন।

এছাড়া সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন- নাজমুল হোসেন, আলাউদ্দীন, মফিজুল ইসলাম, খালেদ মনজুর রোমেল, মাজহারুল ইসলাম, আব্দুল মালেক, রবিউল ইসলাম, মো. আশরাফ হোসেন, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, রকিব মোল্যা, মো. আক্তারুল ইসলাম (সাবেক মেয়র), মো. মফিজুল ইসলাম, আব্দুল মজিদ, অ্যাড. আব্দুস সামাদ, হাসান আলী, ইয়াছিন আলী, ময়না, আব্দুস সাত্তার, খালেদ মঞ্জুর রোমেল, মো. তোফাজ্জেল হোসেন সেন্টু, মো. মাজহারুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুর রব, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম গোলাম রসুল, অ্যাড. আব্দুস সাত্তার, রিংকু, আব্দুস সামাদ, আলাউদ্দীন, আলতাফ হোসেন, সঞ্জু, নাজমুল হোসেন, শাহাবুদ্দিন, মো. সাহেব আলী, মো. সিরাজুল ইসলাম, টাইগার খোকন, রকিব, টলি শহিদুল, কনক, শেখ কামরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইয়াছিন, শেলি, শাহিনুর রহমান, বিদার মোড়ল, মো. সোহাগ, মাহাফুজুর মোল্যা ও আব্দুল গফফার গাজী।

সাতক্ষীরা আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার নির্যাতিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার ওপরে আড়াআড়ি রেখে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপির প্রাক্তন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। যার রায় ঘোষণা করা হলো আজ।

এ মামলার ৫০ জন আসামির মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। রায় ঘোষণার সময় ৩৬ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top