News Flash

  • Home
  • দেশ
  • নারদ মামলার এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চান সাংসদ অপরূপা
Image

নারদ মামলার এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চান সাংসদ অপরূপা

কলকাতা ১৮ এপ্রিল (হি. স.) : নারদ মামলা অন্যতম অভিযুক্ত সাংসদ অপরূপা পোদ্দার। মামলায় এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। মামলা গ্রহণ করেছে আদালত। শুনানি হতে পারে বৃহস্পতিবার।

২০১৪ সালের নারদ কান্ডের স্টিং অপারেশন করেছিল ম্যাথিউস স্যামুয়েল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, সিবিআইয়ের দায়ের করা এফআইআরে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরে নাম ছিল সাংসদ অপরূপা পোদ্দারেও।

এ প্রসঙ্গে সাংসদ অপরূপা পোদ্দারের অভিযোগ, সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারেনি। তাই এবার এফআইআর থেকে নিজের নাম খারিজ এবং রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করেছেন অপরূপা।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top