News Flash

  • Home
  • দেশ
  • বিহারে বিষমদে মৃত্যু বেড়ে ৩১, ২৬ জন মদের কারবারি-সহ গ্রেফতার ১৮৩
Image

বিহারে বিষমদে মৃত্যু বেড়ে ৩১, ২৬ জন মদের কারবারি-সহ গ্রেফতার ১৮৩

পাটনা, ১৮ এপ্রিল (হি.স.): বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মদের কারবারি-সহ গ্রেফতার করা হয়েছে ১৮৩ জনকে। বিহারে বিষমদের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। বিহারের মোতিহারিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিষমদ কান্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। যদিও, বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি।

মোতিহারি এবং মুজফ্ফরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৮৩ জন। তল্লাশি অভিযানে ৬ হাজার লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। অবৈধ মদের রমরমা রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে মোতিহারি পুলিশ। ধৃত ১৮৩ জনের মধ্যে ২৬ জন অবৈধ মদের কারবারি।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top