News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪-দিনের সফরে হিমাচলে পৌঁছলেন রাষ্ট্রপতি, অভিবাদন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Image

৪-দিনের সফরে হিমাচলে পৌঁছলেন রাষ্ট্রপতি, অভিবাদন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

শিমলা, ১৮ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪-দিনের সফরে মঙ্গলবার হিমাচল প্রদেশ পৌঁছেছেন। মাশোব্রা-র রাষ্ট্রপতি নিবাসে তিনি থাকবেন। সেখানেই এদিন একটি টিউলিপ বাগানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। শিমলার রাজভবনে হিমাচল প্রদেশ সরকার আয়োজিত নাগরিক সম্বর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা এবং মুখ্যমন্ত্রী শ্রী সুখবিন্দর সিং সুখু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নিবাস-স্বাগত জানান। হিমাচল প্রদেশে প্রথম সফরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আগামীকাল রাষ্ট্রপতি জাতীয় অডিট ও অ্যাকাউন্ট্‌স অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের ২৬ তম সমাবর্তন উৎসবে’ও তাঁর যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে। ২০ তারিখ রাষ্ট্রপতি নিবাসের দরজা, জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি, অতিথি অভ্যাগতদের স্বাগত জানাবেন।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top