News Flash

  • Home
  • বিদেশ
  • পানাজিতে যোগাভ্যাস করলেন জি-২০ প্রতিনিধিরা, ঘুরে দেখলেন জনৌষধি পরিযোজনা কেন্দ্র
Image

পানাজিতে যোগাভ্যাস করলেন জি-২০ প্রতিনিধিরা, ঘুরে দেখলেন জনৌষধি পরিযোজনা কেন্দ্র

পানাজি, ১৮ এপ্রিল (হি.স.): গোয়ায় ভারতের জি-টোয়েন্টি প্রেসিডেন্সির অধীনে দ্বিতীয় স্বাস্থ্য কার্যকারিনী গোষ্ঠী বৈঠকের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলির প্রতিনিধিরা যোগাভ্যাসে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে যোগাভ্যাসে অংশ নেন জি-টোয়েন্টি প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পওয়ার। তিনি বলেছেন, “আমি সুস্থ জীবনের জন্য প্রতিদিন যোগব্যায়াম অনুশীলন করার জন্য প্রত্যেকের কাছে আবেদন করছি।”

পরে জি-টোয়েন্টি সদস্য দেশের প্রতিনিধিরা গোয়ার পানাজিতেই প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া সকলকে জনৌষধি পরিযোজনা কেন্দ্র ঘুরিয়ে দেখান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে জানিয়েছেন, দ্বিতীয় জি-টোয়েন্টি হেলথ ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ের পাশাপাশি জি-টোয়েন্টি প্রতিনিধিদের সঙ্গে পানাজিতে জনৌষধি কেন্দ্র পরিদর্শন করেছি। তাঁদের কাছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা কেন্দ্র-র মডেল এবং কীভাবে এই কেন্দ্র গুণমানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহ করে সাধারণ মানুষকে উপকৃত করছে তা ব্যাখ্যা করা হয়েছে।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top