News Flash

  • Home
  • দেশ
  • বিহার থেকে রাজস্থান ; গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য, লু-র সতর্কতা জারি আইএমডি-র
Image

বিহার থেকে রাজস্থান ; গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য, লু-র সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : বিহার থেকে রাজস্থান, পশ্চিমবঙ্গ থেকে ওডিশা-মাত্রাতিরিক্ত গরমে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য। বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে লু-এর সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। রোদের দহন জ্বালায় জ্বলছে শরীর।

সকাল হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালে গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে দেশের ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আইএমডি। এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। পাশাপাশি ওডিশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওডিশা, বিহারেও পারদ চড়ছে। ওডিশার একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। বিহারের পরিস্থিতিও একই। সোমবার পঞ্জাব এবং হরিয়ানায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল। এই দুই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top